বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেটের ব্যাবধানে জয় পেয়েছে বাংলাদেশ ।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা । বোলিং এ নেমে ব্যাক্তিগত প্রথম এবং দলীয় দ্বিতীয়
অভারে নিসসাঙ্কা কে আউট করেন তাসকিন আহমেদ । দ্বিতীয় সফলতাও আসে তাসকিন আহমেদ এর হাত ধরে
দলীয় চতুর্থ ওভারে । শ্রীলঙ্কার হয়ে সর্বচ্চো রান সংগ্রহ করেন জানিথ লিয়ানেইজ ব্যাক্তিগত ১০১ রানে তিনি
অপরাজিত থাকেন । শ্রীলঙ্কার ৫০ ওভারে ১০ উইকেট এ সংগ্রহ ২৩৫ রান । বাংলাদেশ এর হয়ে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ ।
২ উইকেট করে নেন মুস্তাফিজুর রহমান এবং মেহেদি মিরাজ ।
রান তাড়া করতে নেমে বেশ ভালো শুরু করে বাংলাদেশ , তবে দলীয় ৫০ রানে এনামুল হক বিজয় ব্যাক্তিগত ১২ রানে আউট হন , এরপর
৫৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ । তানজিদ হাসান খেলেন দুর্দান্ত ৮৪ রানের ইনিংস , রিশাদ হাসান থাকেন ৪৮ রানে অপরাজিত ।
শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নেন লাহিরা কুমারা , দলীয় ৪০.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় বাংলাদেশ ।
ম্যাচ সেরা হয়েছেন রিসাদ হোসেন , আর সিরিজ সেরা হয়েছেন নাজমুল হাসান শান্ত ।
#Amaderprithibi
mail us on news.amaderprithibi@gmail.com
0 Comments